Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিয়ের ফাঁদে ফেলে ব্যাংক কর্মকর্তার কোটি টাকার সম্পদ আত্মসাৎ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৯ pm ১৯, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:

সাভারে এক ব্যাংক কর্মকর্তাকে বিয়ের মাধ্যমে প্রতারণা করে বিপুল অর্থ ও সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইব্রাহিম শেখ ও তার প্রথম স্ত্রী পৃথকভাবে অভিযোগ করে দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং একটি ফ্ল্যাট হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

জানা যায়, ২০২৩ সালের মার্চ মাসে মিনারা আক্তার সোমাকে বিয়ে করেন ইব্রাহিম শেখ। তার দাবি, সে সময় চাকরির কারণে তিনি মানিকগঞ্জে কর্মরত ছিলেন এবং সপ্তাহের শুক্র ও শনিবার সাভারে থাকতেন। ওই সময় সোমা তার সঙ্গে সংসার করতেন। তবে সপ্তাহের বাকি পাঁচ দিন তিনি বাবার বাড়িতে থাকলেও বাস্তবে তার আগের স্বামী আজিম দেওয়ানের সঙ্গেও সম্পর্ক বজায় ছিল বলে অভিযোগ করেন তিনি।ইব্রাহিম শেখ আরও দাবি করেন, ২০২৩ সালে একবার এবং ২০২৫ সালে আগের স্বামী আজিম দেওয়ানকে তালাক দেওয়ার পর পুনরায় তাদের বিয়ে হয়।

এই সম্পর্কের সুযোগ নিয়ে ধীরে ধীরে তার কাছ থেকে অর্থ ও সম্পদ হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তার।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, তার কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নগদ, সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার এবং গ্রামীণ ব্যাংক থেকে ৫০ লাখ টাকা ঋণ নিয়ে কেনা একটি ফ্ল্যাট কৌশলে নিজের নামে লিখে নেন মিনারা আক্তার সোমা। বর্তমানে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে রয়েছেন বলে দাবি করেন তিনি।ইব্রাহিম শেখ বলেন, আমি বিশ্বাস করে সংসার করেছি। কিন্তু পরিকল্পিতভাবে আমার কাছ থেকে সবকিছু নিয়ে নেওয়া হয়েছে। আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।

এদিকে একই অভিযোগ তুলেছেন ইব্রাহিম শেখের প্রথম স্ত্রী। তিনি দাবি করেন, মিনারা আক্তার সোমা তার স্বামীর সঙ্গে প্রতারণা করে টাকা, স্বর্ণ এবং শেষ সম্বল ফ্ল্যাটও নিজের নামে লিখে নিয়েছেন। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, সোমার আগের স্বামী আজিম দেওয়ানের পরিবারের সদস্যদের মাধ্যমে তাদের ওপর প্রভাব খাটানো হয়েছে।প্রথম স্ত্রীর অভিযোগ, আজিম দেওয়ানের ভাইয়ের ছেলে রনিকে ব্যবহার করে তাদের পরিবারকে হয়রানি করা হয়েছে। তার দাবি, এসব ঘটনায় প্রমাণ হয় যে আজিম দেওয়ান এবং তার পরিবার মিলে পরিকল্পিতভাবে তার স্বামীর সঙ্গে প্রতারণা করেছে। তিনি আরও বলেন, আমরা ন্যায়বিচার চাই। প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, যেন এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে মিনারা আক্তার সোমার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার পরিবারের এক সদস্য বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনীহা প্রকাশ করেছেন।
অন্যদিকে, মিনারা আক্তার সোমার সাবেক স্বামী আজিম দেওয়ান দাবি করেন, আমাকে তালাক না দিয়েই তিনি ইব্রাহিম শেখকে বিয়ে করেন। পরে আমি তাকে তালাক দিই। এরপর থেকে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।

Tags: দুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাকলায়েন–পরীমনি সম্পর্ক নিয়ে নায়িকার মন্তব্যে যা উঠে এসেছিল
  • এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • গেজেটের বাইরে বহু জাতিসত্তা, প্রশ্ন তুললেন বিষ্ণু হাজরা
  • গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম