Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বড়াইগ্রামে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৩ pm ১৮, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

বাকিবিল্লাহ সরদার, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণসহ কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রামে পার্টনার কংগ্রেস (সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ|

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই কংগ্রেসে বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কল্যাণ প্রসাদ পাল, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফ, কৃষি সম্প্রসারণ কমকর্তা মাহিদ হাসান প্রমুখ| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কমকর্তা হুসনিয়ারা খাতুন|

বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা| দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা| এ ব্যাপারে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়| পাশাপাশি প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি তথ্য, আধুনিক প্রযুক্তি ও কলাকৌশল পৌঁছে দিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়|

পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক|ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন|

Tags: কৃষিতে আধুনিক প্রযুক্তিপার্টনার কংগ্রেস সভাবড়াইগ্রাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরার আশাশুনিতে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া
  • রাজশাহীর অর্থনীতিতে বড় চিত্র: ২.৩৩ লাখ ইউনিটে কর্মরত ৫ লাখেরও বেশি মানুষ
  • ইরান শর্ত না মানলে আবারও যুদ্ধ ও নৌ-অবরোধ শুরু হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ছত্তিশগড়ে ভয়াবহ সহিংসতা: বিজেপি নেতাসহ ৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ
  • ধর্মীয় মূল্যবোধ চর্চা সামরিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম