আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার :
র্যাব-১৫, সিপিসি-১, কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল সাবরাং ইউপির ৪নং ওয়ার্ডের চৌধুরী পাড়ায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘদিন পলাতক থাকা একজন সাজা পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
বুধবার রাত ৮টায় উক্ত অভিযানে গ্রেফতার জাফর আলম (৪০) সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার মৃত শামসুল আলমের পুত্র।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

