Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অসুস্থ খালেদা রাব্বানীকে দেখতে তারেক রহমান

Muskan ParvezbyMuskan Parvez
১০:৪৮ pm ১৭, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

অসুস্থ সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর খোঁজখবর নিতে তার বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে তিনি খালেদা রাব্বানীর বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে তিনি অসুস্থ বিএনপি নেত্রীর বাসভবনে যান।

খালেদা রাব্বানী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি কেন্দ্রীয় বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দ্বিতীয়,পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-২৫ এবং অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১০ থেকে সংসদ সদস্য ছিলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত খালেদা রাব্বানী দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Tags: খালেদা রাব্বানীতারেক রহমান
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাকলায়েন–পরীমনি সম্পর্ক নিয়ে নায়িকার মন্তব্যে যা উঠে এসেছিল
  • এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • গেজেটের বাইরে বহু জাতিসত্তা, প্রশ্ন তুললেন বিষ্ণু হাজরা
  • গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদানে শীর্ষে দৈনিক জনতার প্রতিনিধি শেখ বিপ্লব সংবর্ধিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম