Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:১৪ pm ১৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিপুর বাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষা প্রশাসনের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সরকারি বিধিমালা ও নিয়োগ নীতিমালা যথাযথভাবে অনুসরণ না করেই কলেজের বর্তমান (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শরিফুজ্জামান প্রিন্সের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর গোলাম মাজেদ। এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন সাদাকাত হোসেন এবং লুৎফর রহমান।

জানা গেছে, কলেজের অভিভাবক সদস্য রফিকুল ইসলাম এবং রেজাউল ইসলাম অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উত্থাপন করেন। তাদের দাবি, নিয়োগ কার্যক্রমে সরকারি বিধিমালা অনুসরণ করা হয়নি এবং নিয়োগ বোর্ডের কার্যক্রমে বিভিন্ন অসঙ্গতি ছিল।

অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়োগ প্রক্রিয়ার সার্বিক বিষয় পর্যালোচনার জন্য সোমবার (১৫ জুন) সকাল ১১টায় মহিপুর বাজার ডিগ্রি কলেজে তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটি সংশ্লিষ্ট নথিপত্র, নিয়োগ সংক্রান্ত রেকর্ড, গভর্নিং বডির সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন।

শিক্ষা সংশ্লিষ্ট মহল এ তদন্তকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেলে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, গভর্নিং বডি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য তদন্ত প্রতিবেদনে প্রতিফলিত হবে বলে আশা করা হচ্ছে। তদন্ত শেষে কমিটি তাদের প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেই প্রতিবেদনের আলোকে গ্রহণ করা হবে।

স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানিয়েছেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

শেষে কলেজ মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তদন্ত কটিটি, প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটি,কলেজ ষ্টাফসহ অনেকে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত নার্কো-সন্ত্রাসী
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • তজুমদ্দিনে ডিওর মেয়াদোত্তীর্ণ ৩৪০ টন চাল সরকারি গুদামে, বঞ্চিত উপকারভোগীরা।
  • শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • একমাত্র ‘কিউ-২’ ভুক্ত জার্নাল ‘জাভার’: লক্ষ্য এবার শীর্ষ ‘কিউ-১’ তালিকায় স্থান ‎

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম