Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তজুমদ্দিনে ডিওর মেয়াদোত্তীর্ণ ৩৪০ টন চাল সরকারি গুদামে, বঞ্চিত উপকারভোগীরা।

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ১৭, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
মো:ইলিয়াস সানি,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় সমুদ্রগামী জেলে ও ভিজিডি কর্মসূচির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ সরকারি চাল ডেলিভারি অর্ডার (ডিও) ইস্যুর পরও সময়মতো উত্তোলন করা হয়নি। ফলে ডিওর মেয়াদ শেষ হওয়ার পরও প্রায় ৩৪০ টন ৫০০ কেজি চাল সরকারি খাদ্যগুদামে পড়ে রয়েছে।
এতে একদিকে সরকারি খাদ্য ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রকৃত উপকারভোগীরা সময়মতো খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ভিজিডি কর্মসূচির আওতায় প্রতি মাসে বরাদ্দকৃত চাল উত্তোলনের জন্য ডিও ইস্যু করে থাকে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে চাল উত্তোলন না হওয়ায় বর্তমানে প্রায় ১৫৫ টন ভিজিডি চাল গুদামে পড়ে আছে।
গুদাম সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ভিজিডি চালের মধ্যে রয়েছে,চাঁদপুর ইউনিয়নের ৫ মাসের, চাঁচড়া ইউনিয়নের ৩ মাসের, বড়মলংচড়া ইউনিয়নের ৪ মাসের, সোনাপুর ইউনিয়নের ১ মাসের এবং শম্ভুপুর ইউনিয়নের ২ মাসের বরাদ্দের চাল। এছাড়া জুন মাসের ডিওও ইস্যু করা হয়েছে।
অন্যদিকে সমুদ্রগামী জেলেদের জন্য বরাদ্দকৃত চালের মধ্যে চাঁদপুর ইউনিয়নে ১০ টন, সোনাপুরে ৭৫ টন, চাঁচড়ায় ১৪ টন, বড়মলংচড়ায় ৬.৫ টন এবং শম্ভুপুরে ৪ টনসহ মোট বিপুল পরিমাণ চাল এখনও গুদামেই রয়েছে। মে মাসের ৩১ তারিখের মধ্যে এসব চাল বিতরণের সময়সীমা শেষ হলেও তা এখনো উত্তোলন করা হয়নি।এ পরিস্থিতিতে নতুন খাদ্যশস্য সংরক্ষণ ও ধান সংগ্রহ কার্যক্রম নিয়েও গুদাম কর্তৃপক্ষ উদ্বেগের মধ্যে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ডিও ইস্যুর পর চাল উত্তোলনে দীর্ঘসূত্রিতা থাকলেও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চোখে পড়ছে না। ফলে সরকারি খাদ্যশস্য দীর্ঘদিন গুদামে পড়ে থেকে সংরক্ষণ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
সচেতন মহলের মতে, ডিও ইস্যুর মূল উদ্দেশ্য হলো নির্ধারিত সময়ের মধ্যে খাদ্যশস্য উত্তোলন ও উপকারভোগীদের মাঝে বিতরণ নিশ্চিত করা। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও চাল গুদামে পড়ে থাকা প্রশাসনিক ব্যর্থতা ও সমন্বয়হীনতার ইঙ্গিত দেয়। এ বিষয়ে স্বচ্ছ ব্যাখ্যা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
উপকারভোগীদের অভিযোগ, বরাদ্দের চাল কাগজে-কলমে থাকলেও বাস্তবে তারা তা হাতে পাননি। ফলে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির সুফল প্রত্যাশিতভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।
এ বিষয়ে চাঁদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মিয়া বলেন,“ভিজিডি চাল পরিবহনের জন্য সরকার টনপ্রতি ৪৮০ টাকা বরাদ্দ দেয়। কিন্তু বাস্তবে পরিবহন ব্যয় এর চেয়ে বেশি হওয়ায় চাল গুদাম থেকে আনা সম্ভব হয়নি। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।”
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া বলেন,“আমার জানা মতে ডিও হওয়া অধিকাংশ চাল বিতরণ সম্পন্ন হয়েছে। তবে পরিবহন ব্যয়ের কারণে কোনো ইউনিয়ন চাল উত্তোলনে সমস্যায় পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মালেক বলেন,“ডিও ইস্যুর পর চাল উত্তোলনের জন্য আমরা নিয়মিত ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাগিদ দিচ্ছি। তবে তারা চাল না নিলে আমাদের কিছু করার থাকে না। মেয়াদোত্তীর্ণ চাল গুদামে সংরক্ষণের বিষয়ে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বনি আমিন বলেন,“ডিও হওয়া সব চাল দ্রুত গুদাম থেকে উত্তোলন করে উপকারভোগীদের মাঝে বিতরণের ব্যবস্থা করা হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুদামে পড়ে থাকা চাল প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাবে এবং সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
Tags: চাঁদপুর ইউনিয়নভোলামেয়াদোত্তীর্ণ ভিজিডি চাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম