মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় জেলা গোয়েন্দা সংস্থা ডিবির অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রবিবার (১৪ জুন) রাতে উপজেলার টেপড়া এলাকায় পৃতিষ শীলের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যের ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ফয়েজ আহমেদ(৩২) ও জিকির আলীকে(৩৬) দুইজন মাদক কারবীরকে আটক করা হয়।
এসময় ফয়েজ আহমেদের কাছে ৪০০ পিছ ও জিকির আলীর কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃতরা উপজেলার শিবরামপুর গ্রামের ফরহাদ আলী আহমেদ ও মৃত তফসেরের ছেলে।
জানা যায়, গ্রেপ্তারকৃত ফয়েজ আহমেদ নিষিদ্ধ ঘোষিত শিবালয় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। এছাড়া,তার বিরুদ্ধে শিবালয় থানায় পূর্বের একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে পুলিশ জানায়।
এ ঘটনায় শিবালয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মানবেন্দ্র বালো বলেন, মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান ধারাবাহিকতায় দুইজনকে মাদকসহ আটক করা হয়। তিনি আরো জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এ অভিযান চলবে।

