Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২১ pm ১৬, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট:

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহোদয়ের নির্দেশনায় সিলেট মহানগরীতে শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৬।

রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও বেলুন উড়ানোর মাধ্যমে বর্ণাঢ্য এ কর্মসূচির শুভ সূচনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সহ স্কুল-কলেজের শিক্ষার্থী, সুধীজন, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে পুলিশ লাইন্স হলরুমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়-এর সভাপতিত্বে ট্রাফিক সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, ইমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, মহানগর বিএনপি।

এছাড়াও অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সদস্যবৃন্দ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ, রোভার স্কাউট, গার্লস গাইড এর সদস্যবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত সুধীজন উপস্থিত ছিলেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলা সচেতন নাগরিকদের মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।

ট্রাফিক সপ্তাহ-২০২৬ উপলক্ষে গৃহীত বিশেষ উদ্যোগসমূহ-

আইন মান্যকারী চালকদের সম্মাননা:

সঠিক কাগজপত্রধারী ও ট্রাফিক আইন মেনে চলা চালকদের স্বীকৃতিস্বরূপ মিষ্টিমুখ করানো হবে।

হেলমেট ব্যবহারে উৎসাহ প্রদান:

মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহের লক্ষ্যে বিভিন্ন হেলমেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করা হবে।

কাগজপত্র নবায়নে সহায়তা:

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি থাকা চালকদের দ্রুত ও সহজ প্রক্রিয়ায় কাগজপত্র নবায়ন বা সংগ্রহের সুযোগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জরিমানা পরিশোধে বিশেষ ছাড়:

ট্রাফিক সপ্তাহ চলাকালে দায়েরকৃত মামলা ও জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করা হবে।

সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি 
  • লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাকে কেন্দ্র করে উত্তেজনা, আটক ৩
  • অবশেষে অগ্রগতির পথে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প
  • বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল: জামায়াত আমির
  • দিল্লিতে কী ঘটেছিল, জানালেন ডা. জাহেদ উর রহমান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম