Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান চুক্তি মার্কিনিদের জন্য লাভজনক: জেডি ভ্যান্স

Bangla FM OnlinebyBangla FM Online
১১:০৯ am ১৬, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক সমঝোতা চুক্তিকে ‘চমৎকার শান্তিচুক্তি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, এটি উভয় পক্ষের জন্যই লাভজনক একটি সমঝোতা, যা আমেরিকান জনগণের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভ্যান্স দাবি করেন, এই চুক্তির ফলে কৌশলগত জলপথ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তিনি আরও বলেন, সমঝোতার মাধ্যমে নিশ্চিত করা হবে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। তার মতে, ইরান যদি চুক্তির শর্ত মেনে চলে, তবে বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হবে।

ভ্যান্সের ভাষায়, দীর্ঘমেয়াদে পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের পথ থেকে ইরান সরে থাকলে তাদের আন্তর্জাতিক অর্থনীতিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ তৈরি হবে। তবে চুক্তি লঙ্ঘন করা হলে কঠোর অর্থনৈতিক চাপের মুখে পড়তে হবে দেশটিকে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ অবসানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক ইতোমধ্যে ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

তবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স, এএফপি

Tags: ইরানজেডি ভ্যান্সবিশেষ নিউজলাভজনক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মানিকগঞ্জের দৌলতপুরে নবাগত সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের যোগদান
  • প্রবীণরা সমাজের বোঝা নয়,সম্পদ: সাতক্ষীরার ডিসি কাউসার আজিজ
  • ৫০ বছরেও সংস্কার হয়নি বিলেরপারের সড়ক
  • দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসা প্রসঙ্গে কথা বললেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান
  • মন খারাপ হলে কি খাবেন?

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম