Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শরীয়তপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট: নড়িয়ার ‘আরিয়ান বিস্কুট’ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪৮ pm ১৫, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

জাবেদ শেখ, শরীয়তপুর জেলা প্রতিনিধি :

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত যৌথ মোবাইল কোর্টে বিভিন্ন অনিয়মের দায়ে ‘আরিয়ান বিস্কুট’ নামে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) উপজেলা প্রশাসন, নড়িয়া এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুরের যৌথ উদ্যোগে নড়িয়া উপজেলার পাইলট মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শরীয়তপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় শরীয়তপুর জেলা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।

অভিযান চলাকালে বেকারিটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ছিল অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে ভোক্তাদের প্রতারণা, মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ, খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখা, মাটি থেকে অন্তত ৬ ইঞ্চি উপরে সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা এবং প্রয়োজনীয় চালান সংরক্ষণে ব্যর্থতা।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব অনিয়ম জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সুস্পষ্ট লঙ্ঘন।

এসব অভিযোগের ভিত্তিতে পাইলট মোড় এলাকার ‘আরিয়ান বিস্কুট’ বেকারির স্বত্বাধিকারীকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৯ অনুযায়ী তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়।

এ সময় ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়। অন্যথায় আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় কর্তৃপক্ষ।

Tags: আরিয়ান বিস্কুটকোর্টমোবাইলশরীয়তপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
  • ব্রাজিল সমর্থক হয়েও মেসির জাদুতে মুগ্ধ বুবলী
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৮ জুন জমা
  • বিশাল জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই: শিক্ষামন্ত্রী
  • বাজেটে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম