Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৫ pm ১৪, জুন ২০২৬
in ক্যাম্পাস
A A
0

‎বাকৃবি প্রতিনিধি:
‎
‎পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের সম্প্রতি গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় সমিতির পক্ষ থেকে শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
‎
‎রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিটি শ্রেণি থেকে পাঁচজন শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ফুল ও ফলজ গাছের বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়। বিতরণকৃত চারার মধ্যে ছিল অলকানন্দা, স্থলপদ্ম, মুসান্ডা, নীলকণ্ঠি, সাদা জবা, হাইব্রিড লাল রঙ্গন ইত্যাদি।এরপর সকাল ১১টায় অনুষদীয় বাগানে ফলজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও এসময় ছাত্র সমিতির উদ্যোগে অনুষদে ফার্স্ট এইড বক্স উদ্বোধন করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও অনুষদের শিক্ষার্থীরা।
‎
‎অনুষ্ঠানে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, কৃষি অর্থনীতি ছাত্র সমিতির স্বপ্ন বড় কিন্তু তাদের সামর্থ্য কম। সে হিসেবে তারা যে সামর্থের পরিচয় দিয়েছে তারা যে বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে এতে বোঝা যায় তারা ভবিষ্যতে দেশকে নিয়ে ভাববে পরিবেশকে নিয়ে ভাববে, সেজন্য ছাত্র সমিতিকে ধন্যবাদ জানাই। এখন আমাদের দায়িত্ব হল যে গাছগুলো লাগানো হলো তার যত্ন নেওয়া, যেন সেগুলো দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারি।
‎
‎প্রধান অতিথি অধ্যাপক ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক দেশব্যাপী গৃহীত ২৫ কোটি বৃক্ষরোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি অনুষদে আমরা একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেছি। জাতির কল্যাণে নেওয়া সরকারের এই মহৎ উদ্যোগের প্রতি আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি।
‎
‎তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা ইতিমধ্যেই দুই- তিন ধাপে বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করেছি এবং আগামীতে আরও বড় পরিসরে এই অভিযান অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। আমি সরকারের এই দূরদর্শী ও কল্যাণমুখী উদ্যোগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চার ব্যাংকে সাইবার হামলা: ইরানে আর্থিক সেবায় সাময়িক বিঘ্ন
  • বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ
  • এমপি মুফতি আমির হামজার জামিন
  • মাদকসম্রাজ্ঞী ববিতার কুঁড়েঘরে এসি ও বিলাসবহুল জীবনযাপন
  • বিশ্ব রক্তদাতা দিবসে ঝালকাঠিতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম