আবদুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি:
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবন্ধভাবে সরকারকে দোষারোপ এবং নেতাকর্মীদের দ্বারা ধর্ষন ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
রোববার (১৪ই জুন) দুপুর ১২ টায় ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে তারা এই বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়।
এসময় তারা স্লোগান দেয় , বাহা শিবির চমতকার ধর্ষকদের পাহারাদার , শিবিরের মূলনীতি ভন্ডামি আর মুনাফেকি , ধর্ষকদের আস্তানা ভেঙ্গে দেও গুড়িয়ে দেও, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস!
ববি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: আরিফ হোসাইন শান্ত বলেন, জামাতের যে অঙ্গ সংগঠন গুলো তারা এই নির্বাচিত সরকারকে দোষারোপ করছে। কিন্তু পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে প্রকৃত সত্য বের হয়ে এসেছে। আমরা জামাত শিবিরের এই ঘৃন্য রাজনীতিকে তীব্র প্রতিবাদ জানায়। যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের বিচারের দাবি জানায়। কেউ যদি অপরাজনীতি গুপ্ত রাজনীতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে তাাদেরকে আমরা শক্ত হাতে দমন করব।
ববি শাখা ছাত্রদলের সভাপতি মো: মোশাররফ হোসেন বলেন , আমরা বলতে চাই যাদের হাতে আমাদের মা বোনরা নিরাপদ নয়। তাহলে বাংলাদেশের সমগ্র মানুষ কেমনে নিরাপদ থাকবে।শিবির কতৃক ধর্ষণ এবং গুমের নাটক সাজিয়ে বিএনপি সরকারের প্রতি যে গুমের অভিযোগ এনেছে তারা, তা সম্পূর্ণ ভিত্তিহীন।
কেন্দ্রীয় নেতার এমন প্রমাণীত অসামাজিক কাজকে বৈধতা দেওয়ার জন্য জামাতের আমির ড. শফিকুর রহমান নিজেকে আরএকবার প্রমাণিত করল, তাদের নারীনিতির ব্যাপারে কোনো সৎ নীতি নেই।নিজেরা গোপনে এধরণের অসামাজিক কাজ করে, সেটি আবার ধামাচাপা দেওয়ার জন্য নাটক করে,তাদের এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, না হলে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল দেশের জনগনকে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।

