Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

“ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োগ দেয়াও দুর্নীতি”

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪০ pm ১৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

কুড়িগ্রাম প্রতিনিধি:

“শিশুশ্রমকে লালকার্ড” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)।

আজ রবিবার (১৪ জুন) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি রওশন আরা চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটির শিশু প্রতিনিধী পাথি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন এমজেএসকেএস এর প্রজেক্ট কোর্ডিনেটর লুৎফর রহমান দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধী ফজলে ইলাহী স্বপন  প্রমূখ।

মানববন্ধনে শিশু প্রতিনিধী পাখি দত্ত তার বক্ত্যবে শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করে বলেন, “যারা বিভিন্ন ঝুঁকিপূর্ন কাজে শিশুদের নিয়োজিত করেন তারা নিজেদের স্বার্থে কম মজুরি দেয়ার জন্যই এটি করছেন, সে হিসেবে শিশুদের ঝুঁকিপূর্ন কাজে নিয়োগ দেয়াটাও একধরনের দুর্নীতি।”

অন্য বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা, বর্জ্য পুন:প্রক্রিয়াজাতকরনকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় যুক্ত করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন ।

মানববন্ধন শেষে দিবস সংক্রান্ত ধারণাপত্র বিতরণ করে ইয়েস সদস্যরা । মানববন্ধন কর্মসূচিটি সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রাম এর এরিয়া কোর্ডিনেটর

Tags: “শিশুশ্রমকে লালকার্ড”ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্টট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চার ব্যাংকে সাইবার হামলা: ইরানে আর্থিক সেবায় সাময়িক বিঘ্ন
  • বাকৃবিতে কৃষি অর্থনীতি অনুষদের ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ ও বৃক্ষরোপণ
  • এমপি মুফতি আমির হামজার জামিন
  • মাদকসম্রাজ্ঞী ববিতার কুঁড়েঘরে এসি ও বিলাসবহুল জীবনযাপন
  • বিশ্ব রক্তদাতা দিবসে ঝালকাঠিতে রক্তদাতাদের সম্মাননা প্রদান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম