Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিমান বিধ্বস্ত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৭ pm ১৩, জুন ২০২৬
in Top Lead News, বিশ্ব
A A
0

ভারতের আসাম রাজ্যের যোরহাটে আজ শনিবার (১৩ জুন) সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি ‘এএন-৩২’ (AN-32) সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। ভারতীয় বিমান বাহিনী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, রুটিন মিশন শেষে যোরহাট এয়ার ফোর্স স্টেশনে অবতরণের সময় বিমানটি রানওয়ের ভেতরেই ভেঙে পড়ে এবং মুহূর্তের মধ্যে পুরো বিমানে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই বিমানঘাঁটির জরুরি সাড়াদানকারী দল (Emergency Response Team) ও ফায়ার ফাইটাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

এই দুর্ঘটনায় বিমানে থাকা ক্রু বা অন্য কোনো আরোহী হতাহত হয়েছেন কি-না, তা তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “যোরহাটে বিমানবাহিনীর পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়ে রাজ্য সরকার অবগত আছে। আমরা স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনীর সাথে যোগাযোগ রাখছি এবং বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছি।”

এটি একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। সাবেক সোভিয়েত ইউনিয়নে ভারতের বিশেষ প্রয়োজন ও চাহিদা অনুযায়ী এই মডেলটি তৈরি করা হয়েছিল।

দীর্ঘদিন ধরে এই মডেলের প্রায় ১০০টি বিমান ভারতীয় বিমান বাহিনীর বহরে রসদ সরবরাহের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে কাজ করছে।

প্রতিকূল আবহাওয়া ও উচ্চভূমির (পাহাড়ি অঞ্চল) ঘাঁটিতে পরিচালনার উপযোগী এই বিমানটি একসঙ্গে প্রায় ৭.৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম।

উল্লেখ্য, এই ঘটনার মাত্র কয়েক মাস আগে, গত ৫ মার্চ আসামের কারবি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি ‘সুখোই সু-৩০ এমকেআই’ (Su-30 MKI) যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছিল, যাতে দুই পাইলট নিহত হন। কাকতালীয়ভাবে, সেই বিমানটিও যোরহাট এয়ার ফোর্স স্টেশন থেকেই নিয়মিত উড্ডয়নের পর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আজ আবারও যোরহাট ঘাঁটিতে এই নতুন দুর্ঘটনা ঘটল।

Tags: দুর্ঘটনাবিমান বিধ্বস্তভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রশান্ত মহাসাগরে মার্কিন অভিযানে নিহত নার্কো-সন্ত্রাসী
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • তজুমদ্দিনে ডিওর মেয়াদোত্তীর্ণ ৩৪০ টন চাল সরকারি গুদামে, বঞ্চিত উপকারভোগীরা।
  • শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • একমাত্র ‘কিউ-২’ ভুক্ত জার্নাল ‘জাভার’: লক্ষ্য এবার শীর্ষ ‘কিউ-১’ তালিকায় স্থান ‎

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম