Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৭ pm ১৩, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

নিহত মুজিব আলী দত্তগ্রাম এলাকার মৃত অজিব উল্লাহর ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে,দত্তগ্রাম সীমান্ত এলাকায় মনু নদ দুই দেশের সীমানা নির্ধারণ করেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুজিব আলীসহ ৬-৭ জন বাংলাদেশি মনু নদ পার হয়ে ১৮৫২ ও ১৮৫৩ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহলদল তাদের বাধা দেয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে মুজিব আলী ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে আসেন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ শুক্রবার (১২ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করে জানান,বিএসএফ নিহতের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে।

স্থানীয় সূত্র ও জনপ্রতিনিধিদের দাবি, মুজিব আলী চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। শরীফপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন,স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তিনি ভারতীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাই মালামাল আনতে গিয়ে বিএসএফের গুলির মুখে পড়েন তিনি।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস জানান,গুলিবিদ্ধ মুজিবের মরদেহ সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ ভেতরে ভারতের অংশে পড়ে ছিল। প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ সদস্যরা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন,গুলিবিদ্ধ হয়ে মুজিব আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Tags: বিএসএফের গুলিতে যুবক নিহত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শরীয়তপুরে মাদক ও প্রতারণার অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন
  • ​ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ৪
  • মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট
  • চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও যুবদল নেতাকে গুলি করে হ/ত্যা
  • নওগাঁয় বৃক্ষ রোপণ উদ্বোধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম