Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজশাহীতে নিখোঁজ কিশোরীকে উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৪ pm ১২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী নগরীর পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেছে। উদ্ধারের পর তাকে পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হয়। আজ শুক্রবার ভোর রাতে এ অভিযান চালায় থানা পুলিশ।

নগর পুলিশ জানায়, আজ শুক্রবার ভোররাত সোয়া ৫ টার দিকে কাশিয়াডাঙ্গার মোল্লাপাড়া কেন্দ্রীয় মসজিদের সামনে চেকপোস্ট ডিউটিরত পুলিশ সদস্যরা একটি অটোরিক্সাকে তল্লাশির জন্য থামান। এ সময় অটোরিক্সায় থাকা ১৫-১৬ বছর বয়সী এক কিশোরী ও এক যুবককে দেখে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জিজ্ঞাসাবাদে কিশোরী নিজেকে তৃষা (ছদ্মনাম) হিসেবে পরিচয় দিয়ে জানান। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে পরিচয় দেন। অপরদিকে, যুবক নিজেকে শ্রী দূর্জয় কর্মকার (২২) বলে পরিচয় দেন।

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নেপালপাড়া দুবলি ভান্ডার গ্রামের শ্রী স্বপন কর্মকারের ছেলে বলে জানান।

পুলিশ বিষয়টি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে জানতে পারে যে, কিশোরী তৃষা (ছদ্মনাম) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিকটিম। বিষয়টি জানার পর গোমস্তাপুর থানাকে অবহিত করা হলে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানায় উপস্থিত হন।

ওই কিশোরী এবং তার সঙ্গে থাকা যুবককে কাশিয়াডাঙ্গা থানার জিডি মূলে গোমস্তাপুর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারচক্রের দৌরাত্ম্য
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
  • বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী
  • নড়াইলে ইজিবাইক চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম