Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সরিষাবাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৯ pm ১২, জুন ২০২৬
in সারাদেশ
A A
0
oplus_0

oplus_0

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। এ সময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

এ আয়োজনে মাধ্যমিক পর্যায়ে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর ধারণা ও স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী প্রকল্প উপস্থিত অতিথি, শিক্ষক ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিচারকরা বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও মূল্যায়ন করেন। বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ভবিষ্যৎ উদ্যোক্তা ও উদ্ভাবক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সেরা প্রকল্প নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
  • বাংলাদেশ-ভারত সীমান্তে পাচারচক্রের দৌরাত্ম্য
  • চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
  • বিশ্বজুড়ে ফেসবুক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী
  • নড়াইলে ইজিবাইক চোরচক্রের মূলহোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম