Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চলতি সংসদ অধিবেশনেই বাণিজ্যচুক্তি বাতিলের দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৫ pm ১১, জুন ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

জাতীয় সংসদের চলতি অধিবেশনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাবেক অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত বাণিজ্যচুক্তি বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

সংগঠনটি বলছে, চুক্তিটি পুনর্মূল্যায়ন করে তা বাতিলের দাবিতে তারা সংসদে একটি খোলাচিঠি জমা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো সংসদে কোনো আলোচনা না হওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছে।

বুধবার রাজধানীর তোপখানা রোডে বাসদের (মার্ক্সবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় দাবি করা হয়, “দেশবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তি” বাতিলের দাবিতে ৭ জুন সংসদের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচি সফল হয়েছে। এ দাবিকে আরও জোরদার করতে নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংসদে পাঠানো খোলাচিঠি সত্ত্বেও এখনো বিষয়টি আলোচনায় না আসায় ক্ষোভ রয়েছে সংগঠনটির মধ্যে।

সভায় সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের “পুশ ইন” পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি এবং পাটকল শ্রমিকদের দাবি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। এসব বিষয়ে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষাবিদ, চিকিৎসক, সংস্কৃতিকর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Tags: গণতান্ত্রিকচলতিসংসদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা: মাহদী আমিন
  • ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
  • পাকিস্তানের ছায়ায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে: শেখ হাসিনা
  • যশোরে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম