বরিশাল সংবাদ দাতা:
বাকেরগঞ্জে মিথ্যা ও হয়রানি মূলক মামলায় জামিন পেলেন দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান ( লিমন)।
মামলার ভেকটিম আপোষ নিষ্পত্তিতে স্বাক্ষর করে এবং আদালতের কাছে নিজে স্ব -শরীরে জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত লিমনের জামিন মঞ্জুর করে।
উল্লেখ গত ৭ জুন সোমবার রাতে উপজেলার গারুরিয়া ইউনিয়নের হিরাধর গ্রামে একটি বাড়িতে চায়ের খাওয়ার দাওয়াত দিয়া ডেকে নিয়ে রাত ভর নির্যাতন করে আটকে রাখে দৈনিক আমার দেশ পত্রিকার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক দানিসুর রহমান ( লিমনকে)। এবং পরদিন বেলা ১১ টায় পুলিশ তাকে উদ্ধার করে।
পড়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
মামলার ভেকটিম আদালতে হাজির হয়ে জবানবন্দি ও আপোষ নামায় স্বাক্ষর করলে আদালত বিষয়টি আমলে নিয়ে সাংবাদিক দানিসুর রহমান লিমনকে জামিন মঞ্জুর করে।

