Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত দুই জনকে কারাদণ্ড

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৪১ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে মো. মজিবুর রহমান (২৪) ও মো. ফয়সাল (২০) নামের দুই তরুণকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা ও দুলালপুর ইউনিয়নের বালিনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত ফয়সাল দক্ষিণ চান্দলা গ্রামের মো. খাজু মিয়ার ছেলে এবং মজিবুর রহমান বালিনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মজিবুর রহমান ও ফয়সাল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার বালিনা ও দক্ষিণ চান্দলা গ্রামে পৃথক অভিযান চালানো হয়৷ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

অভিযানে আটক মজিবুর রহমান ও ফয়সাল ভ্রাম্যমাণ আদালতে তাদের মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। এ সময় ফয়সালকে পাঁচ মাসের এবং মজিবুর রহমানকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম