Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঝালকাঠিতে আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২২ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, খেলাধুলা
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ফুটবল বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে সারা ঝালকাঠিতেও ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থন জানাতে ঝালকাঠি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। “আর্জেন্টাইন ফ্যানস অব ঝালকাঠি”-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা উৎসাহী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টায় ঝালকাঠি পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে সমর্থকরা একত্রিত হন। এরপর প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে থানার মোড়, কুমারপট্টি মোড়, আড়দ্দাপট্টি মোড়, ডাক্তারপট্টি মোড়, সাধনার মোড়, ফায়ার মোড় ও রোনালসে রোড প্রদক্ষিণ করে পুনরায় মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। লাল-সবুজ ও নীল-আকাশি রঙের রঙিন ধোঁয়ায় পুরো শহর উৎসবের আমেজে ভরে ওঠে। বাঁশি ও বাদ্যযন্ত্রের তালে তালে বিশাল আকৃতির পতাকা, বাইক শোভাযাত্রা, সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও রিকশার পাশাপাশি নারী, শিশু ও তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ আয়োজনটিকে বিশেষ মাত্রা দেয়। বিশেষভাবে সজ্জিত ঘোড়ার গাড়িটি শোভাযাত্রার অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।

“আর্জেন্টাইন ফ্যানস অব ঝালকাঠি”-এর সাব্বির হোসেন রানা বলেন, “গত বিশ্বকাপেও আমরা এমন শোভাযাত্রার আয়োজন করেছিলাম। তখন ৩৬ বছরের বিশ্বকাপ না পাওয়ার আক্ষেপ ছিল। এবার আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন আশা ও প্রত্যাশা নিয়ে সমর্থন জানাচ্ছি। ভবিষ্যতেও আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে এই ধারা অব্যাহত থাকবে।”

আর্জেন্টিনা ফ্যান র‍্যালি-২০২৬ আয়োজক কমিটির মো. মামুনুর রশিদ রনি বলেন, “মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে একটি সুন্দর, সুপরিকল্পিত ও সুশৃঙ্খল আয়োজন করা সম্ভব হয়েছে ঝালকাঠির আর্জেন্টিনা সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতার কারণে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক হৃদয় ইসলাম বলেন, “আর্জেন্টিনার প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের এটি ছিল একটি মাধ্যম। এত সমর্থককে একসঙ্গে দেখে সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এমন আয়োজন নিয়মিত হলে সমর্থকদের মধ্যে বন্ধন আরও দৃঢ় হবে।”

সমর্থক আহসান আবির বলেন, “খেলাধুলা মানুষকে একত্রিত করে — এই পদযাত্রা তারই উজ্জ্বল দৃষ্টান্ত। আশা করি আগামীতে আরও বড় পরিসরে এমন আয়োজন হবে।”

এই আয়োজনের মাধ্যমে ইতিবাচক ফুটবল সংস্কৃতি, সমর্থকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলাভিত্তিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে বলে আশা করেন স্থানীয়রা।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম