Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্যবসা-বান্ধব পরিবেশ গঠনের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর তারেক রহমানের

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৪ pm ১০, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সবার জন্য ব্যবসা করার সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, এমন একটি অর্থনৈতিক পরিবেশ গড়ে তোলা হচ্ছে যেখানে সবাই নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্নীতি ও অর্থপাচারের কারণে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। সেই লক্ষ্যেই ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, বাজেট প্রণয়নে ব্যবসায়ী, শিল্পপতি ও উদ্যোক্তাদের স্বার্থ বিবেচনায় নেওয়া হয়েছে, যাতে দেশি-বিদেশি বিনিয়োগ আরও সহজ হয় এবং বিনিয়োগকারীরা আস্থা নিয়ে কাজ করতে পারেন।

তিনি আরও বলেন, বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি-রপ্তানি নিবন্ধন প্রক্রিয়া অনলাইনে দ্রুত সম্পন্ন করা, রপ্তানি ও আমদানি নীতি হালনাগাদ, অশুল্ক বাধা কমানো এবং বন্ডেড সুবিধা সম্প্রসারণ।

এছাড়া এলসি ছাড়া আমদানির সুযোগ বাড়ানো, মূল্য পরিশোধ ব্যবস্থা সহজ করা এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী ট্রেড ফ্যাসিলিটেশন কার্যক্রম জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসলামী ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
  • সাংবাদিকের সঙ্গে প্রেম করা মোটেও সহজ কাজ নয়
  • কক্সবাজারে ছুরিকাঘাতে নারীর মৃত্যু
  • বিশ্বকাপ উন্মাদনায় নজর কেরেছে সিরাজগঞ্জ শহরের ‘ব্রাজিল বাড়ি’
  • দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী কখনোই পিছু হটবে না: ইসমাইল বাঘাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম