মেহেরপুরের গাংনী উপজেলায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পুরাতন মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন (১৬) ওই গ্রামের প্রবাসী ইউনুস আলীর ছেলে এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বামুন্দি সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

