Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ২, আহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ১০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ হারুন উর রশিদ, স্টাফ রিপোর্টার:

নীলফামারীতে মাছ ধরার জন্য পুকুরে সেচ পাম্প বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিঠু ইসলাম (৩০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) সকাল ৯টার দিকে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত জালাল উদ্দিন (৪৫) কচুকাটা ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।অপর ​নিহত মুজিবুর রহমান (৫০)পার্শ্ববর্তী কুটিপাড়া নদীরপাড় গ্রামের আব্দুর রউফের ছেলে। আহত মিঠু ইসলাম (৩০) তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বাবুর বাজার এলাকার একটি পুকুরের পানিসেচে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। এজন্য পুকুরে একটি বৈদ্যুতিক সেচ পাম্প (মোটর) বসানো হয়। পাম্পটি চালু করার জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতার কারণে জালাল, মুজিবুর ও মিঠু বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই জালাল উদ্দিন ও মুজিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত মিঠু ইসলামকে উদ্ধার করে দ্রুত নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​কচুকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ বলেন, এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

​নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপি নেতার বিরুদ্ধে জলমহল দখলের অভিযোগ
  • ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা দপ্তরের নতুন ভারপ্রাপ্ত পরিচালক সিরাজিস সাদিক
  • মাগুরছড়া ব্লো-আউটের ২৯ বছর: ক্ষতিপূরণ, জবাবদিহিতা ও জ্বালানি সার্বভৌমত্বের প্রশ্ন
  • সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর তিন সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম