Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

Bangla FM OnlinebyBangla FM Online
২:২৭ pm ০৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, নির্ধারিত শর্ত পূরণ করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও প্রার্থী হতে পারবেন।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় হওয়ায় এখানে দলীয় পরিচয়ের ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ নেই। কোনো ব্যক্তি প্রার্থিতার জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।

তিনি আরও বলেন, কেউ যদি পূর্বে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, তবে নির্বাচনী প্রচারণায় সেই দলীয় পরিচয় বা সংগঠনের কার্যক্রম ব্যবহার করা যাবে না। তবে ব্যক্তি হিসেবে যোগ্যতা থাকলে নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই।

দলীয় পদ-পদবি থাকা ব্যক্তিদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, নিষিদ্ধ কার্যক্রম পরিচালনাকারী সংগঠনের সাংগঠনিক পরিচয় নির্বাচনী কাজে ব্যবহার করা যাবে না, তবে ব্যক্তি পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা থাকবে না।

Tags: আ.লীগতথ্য উপদেষ্টাপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ প্রস্তাবনা দিল জামায়াত
  • গোপালপুরের হারানো সৌন্দর্য: ঝড়ে ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ
  • জনকণ্ঠ ভবনের সামনে অবস্থান ও বিক্ষোভ
  • সখিপুরে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ
  • বান্দরবানে রুমা গালেঙ্গা মিলল অজ্ঞাতনামা ব্যক্তির লাশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম