Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

​কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৭ pm ০৮, জুন ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে চার কেজি গাঁজাসহ এক মাদক কারবারি এবং সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (০৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদার উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর টু ব্রাহ্মণপাড়া অভিমুখী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় মামুন সাহেবের বসতবাড়ির সামনে থেকে চার কেজি গাঁজাসহ সুবল চন্দ্র দাস প্রকাশ সুমন (৪৮) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত সুবল চন্দ্র দাস কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা গ্রামের মৃত সুধন্য চন্দ্র দাসের ছেলে। বর্তমানে তিনি সদর দক্ষিণ মডেল থানার শাকতলা এলাকার মাস্টার বাড়ির বাসিন্দা।

​অন্য এক অভিযানে, একই দিনে ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামান উপজেলার সাহেবাবাদ এলাকায় অভিযান চালান। অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ নাজমুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। নাজমুল উপজেলার সাহেবাবাদ গ্রামের মোঃ সহিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে টাটেরা এলাকায় মৃত আলহাজ শাহজাহান খানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: ​”মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের নিয়মিত বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags: আসামি গ্রেপ্তারকুমিল্লাগাঁজাব্রাহ্মণপাড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • এনসিটিবিসহ পাঁচ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম