Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরে ‘না’ প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৬:০৩ pm ০৮, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাবে অনুমোদন দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। সংশ্লিষ্ট বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, প্রযুক্তিগত জ্ঞান আহরণের সঙ্গে সরাসরি যুক্ত নন—এমন কর্মকর্তার বিদেশ সফরের প্রয়োজনীয়তা নেই।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, ফ্রান্সভিত্তিক আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও একজন নির্বাহী প্রকৌশলীর সফরের প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে নোট অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এ বিষয়ে অনুশাসন দেন।

তিনি উল্লেখ করেন, এ ধরনের প্রযুক্তিগত সফরে প্রকৌশলীদের অংশগ্রহণ যথাযথ হতে পারে, তবে প্রশাসনিক পদে থাকা কর্মকর্তার অংশগ্রহণ অপরিহার্য নয়। প্রয়োজনে শুধু সংশ্লিষ্ট প্রকৌশলীকে সফরের অনুমতি দেওয়া যেতে পারে।

এছাড়া ভবিষ্যতে এমন প্রকল্পে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করার পরামর্শও দেন তিনি।

এর আগে মশকনিধন কার্যক্রম পর্যালোচনার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রসহ কয়েকজন কর্মকর্তার বিদেশ সফরের প্রস্তাবও বাতিল হয়েছিল, যেখানে দেশীয় পর্যায়েই কার্যকর সমাধান খোঁজার ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

সরকারি সূত্রগুলো বলছে, বিদেশ সফরের ক্ষেত্রে এখন প্রয়োজনীয়তা ও পেশাগত সংশ্লিষ্টতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পরিবর্তে নতুন প্রতিষ্ঠান গঠনের দিকেও নীতিগত গুরুত্ব দেওয়া হচ্ছে।

Tags: প্রধানমন্ত্রীফ্রান্সসড়ক বাতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিআইডি কর্মকর্তা সেজে প্রতারণা,আটক যুবক
  • শ্রীমঙ্গলে ১.৯ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ
  • কুড়িগ্রামে তিনদিন ব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
  • আগামী অর্থবছরে বিভিন্ন দেশে ১৪ লাখ কর্মী পাঠাতে চায় সরকার: নুর
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম