Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনএসসি মনোনীত বিসিবির পরিচালক হলেন সরফরাজ আহমেদ সরফু

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩৭ pm ০৮, জুন ২০২৬
in Semi Lead News, বাংলাদেশ
A A
0

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হয়ে গেলো। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত বিসিবির পরিচালক হয়েছেন যুক্তরাজ্য বিএনপির প্রাক্তন ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু।

রোববার (৭ জুন ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সন্ধ্যায় প্রকাশিত হয় নির্বাচনের ফল। সর্বোচ্চ ভোট পেয়ে ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবি পরিচালনা পর্ষদ ২৫ জনের। ২৩ জন নির্বাচনী প্রক্রিয়ায় থাকলেও দুই জন পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত। বিসিবির সকল কাউন্সিলরদের মধ্য থেকে জাতীয় ক্রীড়া পরিষদ দুই জনকে পরিচালক মনোনীত করতে পারেন। এবার বিসিবি নির্বাচনে শেখ রুহুল আমিন ও সরফরাজ আহমেদ সরফু মনোনীত পরিচালক হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি নির্বাচনে পাঁচজনকে কাউন্সিলর করতে পারে। সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরির সঙ্গে পাঁচ জন কাউন্সিলরের তালিকায় ছিলেন সফররাজ আহমেদ সরফু এবং শেখ রুহুল আমিনও।

রবিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই দুই পরিচালকের মনোনয়ন দিয়ে চিঠি দেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ মুক্ত রাখার ব্রত প্রচার করে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ সরকারি প্রতিষ্ঠান থেকে দুই জনকে সরাসরি মনোনয়নের নিয়ম রেখেছে।

৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তন পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক কোটার মাধ্যমেই সভাপতি পদে একাধিকবার রদবদল হয়েছে।

এদিকে, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি। এক যৌথ বিবৃতিতে কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন এবং সদস্য সচিব রুবেল আহমেদ বলেন, “সরফরাজ আহমেদ সরফু দীর্ঘদিন ধরে ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে তাঁর অন্তর্ভুক্তি দেশের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
তারা আরও বলেন, “তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ক্রীড়াঙ্গনের প্রতি আন্তরিকতা বিসিবির কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা তাঁর সার্বিক সাফল্য কামনা করছি এবং দেশের ক্রিকেটের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছি।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহী সিটি প্রশাসকের ফ্রান্স সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী
  • জামালপুরে সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
  • সৈয়দপুরে রেলওয়ের জমিতে উচ্ছেদ অভিযান, লোকদেখানো ও পক্ষপাতের অভিযোগ
  • চিরকুটে যুবকের নাম, নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রংপুরে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম