Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নারায়ণগঞ্জে পানি শোধনাগার ঘুরে দেখলেন মির্জা ফখরুল

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩১ pm ০৮, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীর ক্রমবর্ধমান পানি চাহিদা পূরণ এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নির্মাণাধীন গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় প্রকল্পের বিভিন্ন স্থাপনা, পানি ট্রান্সমিশন লাইন ও শোধনাগার এলাকা ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রায় ১০ হাজার কোটি টাকার এই প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় বিকল্প হিসেবে নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, ঢাকার মানুষের নিরাপদ পানি নিশ্চিত করতে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে এ প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাকি কাজ দ্রুত শেষ হলে আগামী এক বছরের মধ্যেই পূর্ণাঙ্গভাবে পানি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রকল্প সূত্র জানায়, প্রথম ধাপে দৈনিক ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার যুক্ত হবে, ফলে মোট সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটার প্রতিদিন।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি চালু হলে রাজধানীর পূর্বাঞ্চলের লাখো মানুষ নিরাপদ ও স্থায়ী পানি সুবিধা পাবে এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে। মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের এই উদ্যোগকে দেশের পানি ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Tags: নারায়ণগঞ্জবিএনপিমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম