Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৪ am ০৮, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির মিন্দানাও দ্বীপে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা বিভিন্ন সংস্থার হিসাবে ৭ থেকে ৭.৮-এর মধ্যে ছিল। এর পরপরই ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সুনামি সতর্কতা জারি করা হয়।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা একে আরও বেশি অনুভূত হওয়ার কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূমিকম্পের পর আতঙ্কে অনেক মানুষ বাড়িঘর ও ভবন থেকে বের হয়ে খোলা স্থানে আশ্রয় নেন। প্রাথমিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে কয়েকটি এলাকায় ভবনে ফাটল দেখা যাওয়ার খবর মিলেছে।

ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ‘ফিভলকস’ সম্ভাব্য সুনামি ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করে জানিয়েছে, কিছু উপকূলীয় এলাকায় এক মিটারের বেশি উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। একই ধরনের সতর্কতা দেয় ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)।

সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ কর্মকর্তারা জানান, সরকারি অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। তীব্র কম্পনে কিছু মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকটি স্থাপনায় ফাটল দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

বিশেষজ্ঞরা বলছেন, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর অন্তর্ভুক্ত হওয়ায় এ অঞ্চল নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির ঝুঁকির মধ্যে থাকে। ফলে এ ধরনের শক্তিশালী ভূমিকম্প ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।

Tags: ফিলিপাইনবিশেষ নিউজভূমিকম্পসুনামি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২০২৬ বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন মামদানি
  • সিরাজগঞ্জে ছাত্রদল নেতাকে মারপিট করার প্রতিবাদে মানববন্ধন
  • সিরাজগঞ্জে ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • কুড়িগ্রামে বিএসএফের পুশইন চেষ্টা, সীমান্তে উত্তেজনা
  • নওগাঁর মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪ জন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম