ববি প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘সবুজায়ন পর্ব ০৬’ শীর্ষক একটি বিশেষ পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।
স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা শাখা এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে।
আজকের বাস্তবতায় পরিবেশ সংরক্ষণ কেবল নৈতিক বা সামাজিক দায়িত্ব নয়, বরং মানবজাতির টিকে থাকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের ক্রমাগত অবক্ষয়ের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শুধু গাছের চারা রোপণই করা হয়নি, বরং একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উপস্থিত তরুণেরা। আয়োজকদের মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে পরিচালিত এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করবে।
অনুষ্ঠানে VBD বরিশাল জেলার সভাপতি রিংকু হোসেন বলেন, “বর্তমান বিশ্ব নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। একটি গাছ রোপণ হয়তো ছোট একটি পদক্ষেপ, কিন্তু এর ইতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী। ‘সবুজায়ন | পর্ব ০৬’-এর মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।”
বরিশাল সিটি কর্পোরেশন উপজেলা কমিটির সদস্য আফিয়া ইবনাত তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, “বর্তমান বিশ্ব নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। একটি গাছ রোপণ হয়তো ছোট একটি পদক্ষেপ, কিন্তু এর ইতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী। ‘সবুজায়ন | পর্ব ০৬’-এর মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।”

