Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৮ pm ০৭, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া: 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুলিশের পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ জুন) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিভিন্ন অভিযানে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পৃথক এক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মেহেদী হাসান ওরফে রানাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।

এ ছাড়া ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. নুর আল-আহসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শশীদল এলাকার তারা মিয়ার ছেলে সুমন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একই আদালত পূর্বপোমবাড়া এলাকার নাছির উদ্দিন সরকারের ছেলে মো. সাইফ উদ্দিন সরকার এবং দেবিদ্বার উপজেলার এগারোগ্রাম এলাকার জাকির হোসেনের ছেলে আবুল খায়েরকে মাদক সেবনের দায়ে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত তিনজনসহ গ্রেপ্তার হওয়া সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নীলফামারীতে ভ্যাপসা গরমে বাড়ছে ডায়রিয়া ও নিউমোনিয়া
  • দাউদকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবাগত ওসি
  • আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণের সিদ্ধান্ত
  • বাংলা এফএম-এর সিনিয়র সাংবাদিক শাহ আলম জাহাঙ্গীর আর নেই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম