Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৫ pm ০৬, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লোকমান মিয়া (২২) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। শনিবার (০৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনা এলাকায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান মিয়া শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ এলাকার শাহ আলমের ছেলে। তিনি পেশায় পিকআপ ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান,ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাস সাতগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। স্থানীয়দের দাবি,বাসটি একটি যানবাহনকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকর্মীরা হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে পিকআপ ভ্যানের ভেতরে আটকে থাকা চালককে বের করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোলায়মান আকঞ্জী বলেন,দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ পরিচালনা করা হয়। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নিশাত নওয়াব মুমু জানান,ভোর সাড়ে ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন,দুর্ঘটনায় জড়িত বাস ও পিকআপ ভ্যান জব্দ করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান,নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈদ্যুতিক খুঁটিতে ওঠে পাখির ছানা আনতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
  • তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
  • শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ফের ইয়াবাসহ বৃদ্ধা মহিলা আটক
  • ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যাপক সচেতনতা কর্মসূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম