Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংঘর্ষের চিত্র ধারণ করায় সাংবাদিকের ওপর হামলা , সংবাদ প্রকাশ করতে বাধা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৭ pm ০৬, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

নওগাঁর তিলেকপুর ইউনিয়নের ফতেহপুর বাজারে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সংবাদ প্রকাশে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুন) বিকেলে ফতেহপুর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে একটি গোলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়ায় পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ঘটনাস্থলে থাকা সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ সংঘর্ষের দৃশ্য ধারণ করতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ভাঙচুরের চেষ্টা চালায় বলেও দাবি করা হয়।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ধারণকৃত ভিডিও ডিলিট ও সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি দেওয়া হয়।

ঘটনার সময় মাঠে স্থানীয় খেলোয়াড়, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

Tags: সংঘর্ষসংবাদসাংবাদিক
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম