Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আশুলিয়ায় বিরোধ পুর্ন পুকুর কাটতে সরকারের কোটি টাকা বরাদ্দ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৪ pm ০৬, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

আনিসুর রহমান, সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় আদালতে মামলা চলাকালীন নালিশী খতিয়ানের ভরাটকৃত পুকুর খনন ও সৌন্দর্য বৃদ্ধির জন্য কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে। শর্ত অনুযায়ী ঠিকাদার পুকুরের পাড় ভরাট না করে ভেকুর (মাটি কাটার যন্ত্র) সাহায্যে মাটি কেটে নিয়ম বহির্ভুতভাবে দেদারছে ইট ভাটায় বিক্রয় করছেন।

এ ছাড়া পুকুর সংলগ্ন নির্মিত ইট সলিং সড়কের প্রায় অর্ধ কিলোমিটার সড়ক মাটি ভর্তি ভারী ট্রাক চলাচল করায় ভেঙ্গে চৌচির হয়ে গেছে। খনন ও সৌন্দয্য বৃদ্ধি করার নামে অবৈধ উপয়ে কোটি টাকা মূল্যের মাটি বিক্রয়ের ঘটনায় এলাকাবাসী ফুসে ওঠেছে। তারা শুক্রবার জুম্মা নামাজের পরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। ভারী মাটির ট্রাক চলাচল করায় ইটের তৈরী সড়ক ভেঙ্গে যাওয়ায় ইতোমধ্যে একাধিক ব্যক্তি আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। যা সাধারন ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

অনুসন্ধানে জানাগেছে,আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের তাজপুর গ্রামের বাসিন্দা সিরাজ সরকার অভিযোগ সাভার উপজেলা কর্মকর্তা বরাবরে লিখিত ভাবে জানান,তার পিতা হাবিব উল্লাহ সরকার ও অন্যরা মিলে উক্ত প্রায় ৮১ শতাংশ জমি সিএস রেকর্ডীয় মালিকের নিকট হতে খরিদ করেন। পরবর্তীতে তা সরকারের খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি হিসেবে রেকর্ড হয়।

কিন্তু শুরু থেকেই তার পিতা হাবিবউল্লাহ সরকার ও অন্যরা সিএস রেকর্ডীয় মালিকের নিকট হতে ক্রয় করে ভোগ দখলে আছেন। এ সংক্রান্ত দেওয়ানি মামলা ঢাকার আদালতে চলমান। কিন্তু এ সম্পত্তি ঢাকা জেলা এডিসি রেভিনিউ সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির জন্য ৯৫ লাখ ২১ হাজার ৮’শ ৫০ টাকায় ঠিকাদার নিযুক্ত করেন।
শুক্রবার সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে ঠিকাদার মাদারীপুরের শরীয়ত উল্লাহ ট্রেডার্স ভেকুর সাহায্যে মাটি কেটছে। পাশেই অবস্থান করছেন দোসাইদ গ্রামের বিএনপি নেতা পরিচয়ে জনৈক আজম,তাজ পুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আবদুর রশিদ তারাসহ বেশ কিছু লোকজন।

তারা জানান,মূল ঠিকাদার মিজানুর রহমান। দেখভালের দায়িত্ব পেয়েছেন তারা। দেখাগেছে তারা সবাই পুকুরের মাটি কেটে ট্রাকে তুলে দিতে ব্যস্ত। মাটি ভর্তি ট্রাক চালক রবিউল জানান, তারা এ মাটি ধামরাইয়ের বাথুলি এলাকায় রনি ব্রীক ফিল্ডে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে ঠিকাদার মিজানুর রহমানের সাথে কথা বলতে তার মুঠো ফোনে একাধিক বার ফোন করে তাকে পাওয়া যায়নি। তাজপুর গ্রামের বাসিন্দা আফসার উদ্দিন সরকারের পুত্র হেলাল উদ্দিন সরকার মাটির ট্রাক চলাচল করায় সড়ক ভেঙে যাওয়ার কারনে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৩৯৬,তারিখ ৫ জুন ২০২৬ ইংরেজি।

হেলাল উদ্দিন সরকার অভিযোগে জানান ২০২২ সালে ৪১ লাখ টাকা ব্যয়ে আমার বাড়ির সামন দিয়ে ইট বিছিয়ে সড়কটি তৈরি করা হয়েছিল। মাটি ভর্তি ট্রাক চালিয়ে সড়কের প্রায় ২৫/৩০ লাখ টাকা ক্ষতি সাধন করা হয়েছে। এর সাথে জড়িত ঠিকাদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করতে থানায় গিয়েছিলাম,থানা পুলিশ আপতত সাধারণ ডায়েরি নিয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম পিপিএম জানান,বিষয়টি তদন্তের জন্য একজন এস আইকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কোন মসজিদ মাদ্রাসা মাটি নিতে আগ্রহী না হওয়ায় খনন ও সংস্কার কাজে নিযুক্ত ঠিকাদার ট্রেজারি চালানে টাকা জমা দিয়ে কিছু মাটি বিক্রি করছেন।
ছবির ক্যাপসন, আশুলিয়ায় বিরোধ পুর্ন জমি থেকে মাটি কেটে নেয়া হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বৈদ্যুতিক খুঁটিতে ওঠে পাখির ছানা আনতে গিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
  • তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত
  • শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
  • বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ফের ইয়াবাসহ বৃদ্ধা মহিলা আটক
  • ডেঙ্গু প্রতিরোধে বরিশালে ব্যাপক সচেতনতা কর্মসূচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম