ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এর আগে দুই দিনের সফরে বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন এবং পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সফরের অংশ হিসেবে হাকান ফিদান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেন।

