Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষমতা গ্রহণের এক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রীর

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৫ pm ০৫, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

স্লোভেনিয়ার নতুন ডানপন্থী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানসা ক্ষমতা গ্রহণের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সরকারি ভবন থেকে ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী লুবলিয়ানার প্রধান সরকারি ভবনে গত দুই বছর ধরে ফিলিস্তিনের পতাকা উত্তোলিত ছিল।

এর মাধ্যমে দেশটির পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করা হচ্ছে, যেখানে ইসরায়েলপন্থী অবস্থান স্পষ্ট হচ্ছে।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট গোলবের সরকার গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গণহত্যার অভিযোগে সমালোচনা করেছিল। ওই সরকারের সময় ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য নিষিদ্ধ করে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। পাশাপাশি দুই ইসরায়েলি মন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।

তবে নতুন নেতৃত্ব এসব নীতির কিছু অংশ পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে ফিলিস্তিনকে দেওয়া স্বীকৃতি প্রত্যাহারের বিষয়ও রয়েছে।

এদিকে স্লোভেনিয়ার এই নীতিগত পরিবর্তনকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছেন, লুবলিয়ানায় দ্রুতই ইসরায়েলি দূতাবাস খোলা হবে।

Tags: ক্ষমতাপতাকাবিশেষ নিউজস্লোভেনিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্ত্রীসহ প্রাণনাশের হুমকি পাচ্ছেন জোহরান মামদানি
  • নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার
  • ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
  • ইয়াবা বিক্রির দায়ে পুলিশের হাতে আটক ববি ছাত্রলীগ কর্মীসহ ২
  • ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক-ভ্যান সংঘর্ষ, গুরুতর আহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম