Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীতে রেজাউল হত্যা মামলায় ২ আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ০৫, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে হামলার শিকার হয়ে বিএনপি নেতা রেজাউল করিম মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

গত ১ জুন ফুফুর বাড়িতে দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার হন রেজাউল করিম এবং গত ২ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল ওহাবের ছেলে ও ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাগুড়া দোলাপাড়া এলাকায় মৃত আফাজ উদ্দিনের ছেলে মিষ্টু মিয়া (৫২) ও তার ছেলে আদম আলী (২৮)।

জানা যায়, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। গত সোমবার রেজাউল করিম আত্মীয় স্বজনসহ ফুফা আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াত খেতে যান।

এসময়ে আমিন উদ্দিনের অপর ভাই ও তার ছেলেরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গত মঙ্গলবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমের মৃত্যু হয়।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এ ঘটনার নিহতের স্বজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রসঙ্গত, বিএনপি নেতা রেজাউল করিম নিহতের ঘটনার গত বুধবার বিকেলে আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। এসময়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবাদ প্রকা‌শের পর লালম‌নিরহা‌টে সংবা‌দিককে প্রাণনা‌শের হুম‌কি
  • ক্ষমতা গ্রহণের এক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রীর
  • ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
  • জলবায়ু সংকট মোকাবিলায় পাইকগাছায় পরিবেশ দিবসের কর্মসূচি
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম