Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৮ pm ০৫, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

ক্রাইম রিপোর্টার:

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ঈশ্বরপুর এলাকায় অবস্থিত সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান “আর্তেরআশা”-র সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের চেষ্টার অভিযোগে কোতয়ালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ মানিক মিয়া (৬০)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠিত “আর্তেরআশা” নামের মানবিক প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রায় ৪০টি দরিদ্র, অসহায় ও ভূমিহীন পরিবারকে বসতঘর নির্মাণ করে পুনর্বাসন করা হয়। সেই সময় থেকে পরিবারগুলো সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের প্রকৃত মালিক মৃত্যুবরণ করার পর সাবেক দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মী মোঃ রফিক মিয়া ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন সম্পদ আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত সম্পদের মধ্যে ধান সিদ্ধকরণ ট্যাংক, খাদ্য সংরক্ষণাগার, পিলার, কাঁসার পাতিল, সসপ্যান, ভ্যানগাড়ি ও স্যালো মেশিনসহ বিভিন্ন সামগ্রী রয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকারও বেশি বলে দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২২ বিঘা কৃষিজমি বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে বন্ধক ও হস্তান্তরের চেষ্টা চলছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসরত পরিবারগুলোকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, গত ২৫ মে বিকেলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে বসতভিটার জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় প্রতিবাদ করলে তাদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি বাধা দিলে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মোঃ মানিক মিয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি। বর্তমানে আমরা ও আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। যে কোনো সময় হামলা, ভাঙচুর বা বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”
এ ঘটনায় তিনি কোতয়ালী সদর থানার অফিসার ইনচার্জের কাছে অভিযোগ দায়ের করে জরুরি তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ, সম্পত্তি আত্মসাতের অপচেষ্টা বন্ধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

রংপুর সদর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর কাদের বলেন অভিযোগটি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সংবাদ প্রকা‌শের পর লালম‌নিরহা‌টে সংবা‌দিককে প্রাণনা‌শের হুম‌কি
  • ক্ষমতা গ্রহণের এক ঘণ্টার মধ্যেই ফিলিস্তিনি পতাকা সরানোর নির্দেশ স্লোভেনিয়ার নতুন প্রধানমন্ত্রীর
  • ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নলছিটিতে বিক্ষোভ মিছিল
  • জলবায়ু সংকট মোকাবিলায় পাইকগাছায় পরিবেশ দিবসের কর্মসূচি
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম