দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫১৯ জন হামের উপসর্গে এবং ৯১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৬ হাজার ৮৭৬ জনের। তাদের মধ্যে ৬২ হাজার ২৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৮ হাজার ১৫৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

