Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ, মরদেহ ঘরে পুঁতে রেখে উধাও পরিবার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫১ pm ০৪, জুন ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এক বৃদ্ধা মাকে হত্যা করে নিজ শোয়ার ঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ঘরের মাটি খুঁড়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আশরাফের স্ত্রী মারুফা বেগম (৬০)-কে তার ছেলে মো. জুয়েল (৩৫) হত্যা করে ঘরের ভেতরে পুঁতে রাখেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জুয়েল পেশায় একজন ভ্যানচালক।

নিহতের ছোট ছেলে লাবিন (৩০) ঈদের ছুটিতে বাড়িতে এসে মাকে না পেয়ে সন্দেহ করেন। তিনি জানান, বাড়িতে এসে মা, বড় ভাই জুয়েল, ভাবি হাসি বেগম (২৭) ও তাদের সন্তানদের কাউকেই পাওয়া যায়নি। এ সময় বড় ভাইয়ের শোয়ার ঘরের মেঝেতে ফাটল এবং বিছানায় রক্তের চিহ্ন দেখতে পান তিনি, এতে সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ বুধবার (৪ জুন) রাত ১২টা ১০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ঘরের মাটি খুঁড়ে মারুফা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

লাশ উদ্ধারের সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে পুলিশের উপস্থিতির আগেই অভিযুক্ত জুয়েল পালিয়ে যান। তার স্ত্রী ও সন্তানদেরও খুঁজে পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অবরোধে আয় বন্ধ, কষ্টে দিন কাটছে তালতলীর জেলেদের
  • মতলব দক্ষিণে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি, বাড়ছে জনআস্থা
  • মাঝারি তাপদাহে পুড়ছে দিনাজপুর, ডাব-আখের রসের দোকানে উপচে পড়া ভিড়
  • পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় আমাদের করণীয়
  • শিশু রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার ফাঁসি চাইল রাষ্ট্রপক্ষ, রায় ৭ জুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম