Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৪৩ pm ০৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
এস কে রাসেল দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে আলোচিত ভাবি ও ভাতিজা হত্যাকাণ্ডের প্রধান আসামি ইউসুফ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ৩০ মে রাতে পারিবারিক বিরোধের জেরে দেবর ইউসুফ আলীর বিরুদ্ধে তার ভাবি আমিনা (৩০) ও দুই বছরের ভাতিজা আসলামকে নির্মমভাবে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় গুরুতর আহত হন তার বড় ভাই ও স্থানীয় ব্যবসায়ী ছালাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছালামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে বাড়ির ভেতর থেকে আমিনা ও শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, ছালামের ওপর হামলার আগেই আমিনা ও শিশু আসলামকে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয় বলে জানা গেছে। ঘটনার পর থেকেই ইউসুফ আলী পলাতক ছিলেন।

দৌলতপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় এবং নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে ডিবি পুলিশের অভিযানে তাকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ওসি স্বপন কুমার সরকার জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে আসামি গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে। তবে নিহতদের স্বজনরা দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Tags: আসামি গ্রেপ্তারডাবল মার্ডারদৌলতপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিরাজদিখানের ইছাপুরায় নির্মাণসামগ্রী ফেলে সড়ক দখল
  • ফরিদপুরে পাটক্ষেত থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
  • দেশে আবারও বাড়ল বিদ্যুতের দাম
  • সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • দৌলতপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম