Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গল থেকে কুলাউড়ায় ওসি মুন্না

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৫ pm ০৩, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

সরকারি বদলির আদেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না কুলাউড়া থানায় যোগদান করতে যাচ্ছেন। মঙ্গলবার (২ জুন) রাতে শ্রীমঙ্গল থানার অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বিদায়ী বার্তায় তিনি শ্রীমঙ্গলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিদায়ী বক্তব্যে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন,২০২৫ সালের ৮ ডিসেম্বর একটি চ্যালেঞ্জিং ও অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনের সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সুধী সমাজ,সাংবাদিক ও পুলিশ সদস্যদের সহযোগিতা ও ভালোবাসা তাকে কাজ করার শক্তি জুগিয়েছে। তিনি সততা,নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে জনগণের সেবা করার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

তিনি বলেন,সরকারি সিদ্ধান্তে ২ জুন ২০২৬ থেকে কুলাউড়া থানার ওসি হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করতে যাচ্ছেন। শ্রীমঙ্গলবাসীর ভালোবাসা,সম্মান ও আন্তরিকতা তার কর্মজীবনের অন্যতম মূল্যবান সম্পদ হয়ে থাকবে। দায়িত্ব পালনকালে কোনো অনিচ্ছাকৃত ভুল বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে,শ্রীমঙ্গল থানায় যোগদানের আগে শেখ জহিরুল ইসলাম মুন্না সিলেট জেলার জকিগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২৪ সালের ২৮ নভেম্বর জকিগঞ্জ থানায় যোগদান করেছিলেন। এর আগে তিনি জৈন্তাপুর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।

২০০৭ সালে বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করা জহিরুল ইসলাম মুন্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার মদন উপজেলায়।

উল্লেখ্য,পুলিশ হেডকোয়ার্টার্সের অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তিনি ২০২৬ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • দৌলতপুরের আলোচিত ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষে নিহত ১
  • বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা, আহত ৪
  • সদরপুরে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম