Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল

ঝুঁকিতে যাত্রীরা

Bangla FM OnlinebyBangla FM Online
২:১২ pm ০২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মো. তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচলের অভিযোগ উঠেছে। ধারণক্ষমতার বাইরে যাত্রী বহন করা হলেও ঘাটে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১ জুন) দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটে সরেজমিনে দেখা যায়, একাধিক লঞ্চে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী পরিবহন করা হচ্ছে। এমভি আরাফাত লঞ্চে ধারণক্ষমতা ১৩০ জন হলেও সেখানে ২০০ জনের বেশি যাত্রী ছিল বলে দেখা যায়। এমভি ব্ল্যাকবার্ডে ১২১ জনের স্থলে প্রায় ১৮০ জন এবং এমভি তিতাসে ১৪৮ জনের স্থলে প্রায় ১৬০ জন যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।

লঞ্চের ভেতরে ও ডেকে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঈদের ছুটি শেষে দ্রুত কর্মস্থলে ফেরার তাগিদে অনেক যাত্রী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন বলে জানান।

পাটুরিয়াগামী যাত্রী আরিফুল ইসলাম বলেন, “লঞ্চের ডেক ও ভেতরে গাদাগাদি করে যাত্রী নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে কোনো দুর্ঘটনা ঘটলে দায় কে নেবে?”

আরেক যাত্রী রইচ উদ্দিন বলেন, “লঞ্চে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামও চোখে পড়েনি। অতিরিক্ত যাত্রী বহন খুবই ঝুঁকিপূর্ণ।”

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকলেও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা তদারকি ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনের কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘাটে আমাদের টিম নিয়মিত তদারকি করছে।”

নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদপুর অঞ্চল) সাজিদ হোসেন বলেন, “অতিরিক্ত যাত্রী বহন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

Tags: দৌলতদিয়া-পাটুরিয়াবিআইডব্লিউটিসকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার
  • রাজস্থলীতে মাদক পাচারের অভিযোগ, সক্রিয় সিন্ডিকেটের বিরুদ্ধে উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন
  • দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম