Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাংলাদেশ সীমান্তে পুশইনের চেষ্টা, বেনাপোলে বিজিবির কড়াকড়িতে ব্যর্থ বিএসএফ

Bangla FM OnlinebyBangla FM Online
৬:২৯ pm ০১, জুন ২০২৬
in Lead News, বাংলাদেশ
A A
0

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বাংলাদেশ সীমান্তে বেনাপোল দিয়ে ১০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

সোমবার গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার মাঠসংলগ্ন অংশে কাঁটাতারের বেড়া খুলে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান গ্রহণ করলে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, রাতের আঁধারে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে কিছু মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। বিজিবি সদস্যরা সীমান্তে টহল ও নজরদারি জোরদার করলে বিএসএফের সেই উদ্যোগ ভেস্তে যায়।

সূত্রটি আরও জানায়, বর্তমানে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি ১০ থেকে ১২ জনকে অবস্থান করিয়ে রাখা হয়েছে। তাদেরও বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, “রাতভর সীমান্ত এলাকায় আমাদের টহল জোরদার ছিল। বিজিবির সতর্ক অবস্থানের কারণে বিএসএফ সাদিপুর খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৯/এস-৬-এর কাছে ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠাতে পারেনি। বর্তমানে তাদের শূন্যরেখায় রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএসএফ যেকোনো স্থান দিয়ে পুশইনের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আমরাও সতর্ক রয়েছি। কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”

এদিকে পুশইনের আশঙ্কায় যশোর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, “বিএসএফের বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা ৮ থেকে ১০ জন নারী, পুরুষ ও শিশু বর্তমানে বেনাপোল সীমান্তের সাদিপুর এলাকার ভারত-বাংলাদেশ শূন্যরেখায় অবস্থান করছে। বিষয়টি সমাধানে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া সমস্যা নিরসনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।”

Tags: বিএসএফবিজিবিবেনাপোল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সৈয়দপুরে অসহায় আইসক্রিম বিক্রেতার মেয়ের বিদায় সম্পন্ন করল স্বেচ্ছাসেবী সংগঠন
  • ইভটিজিংয়ে জড়িত যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে: এমপি ড. কেরামত আলী
  • সৌদি প্রবাসী মাসুম হত্যার ছয় দিনেও অধিকাংশ আসামি অধরা
  • ঝালকাঠি জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ
  • বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- খাইরুল কবির খোকন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম