Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিরাজগঞ্জে গৃহকর্মীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

Tanazzina TaniabyTanazzina Tania
১:৪৬ pm ০১, জুন ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মো:দিল, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে গৃহকর্মী হিসেবে কর্মরত এক তরুণীকে চুরির অপবাদ দিয়ে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মো. জয়নাল আবেদীন লিখিত অভিযোগে তিনি জানান, তার মেয়ে আয়না খাতুন (১৮) শহরের বিএ কলেজের দক্ষিণ পাশে ভাড়া বাসায় বসবাসকারী শিউলি বেগম (শিক্ষাকা) ও তার স্বামী ডা. মো. নূরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। শিউলি বেগম (শিক্ষাকা) সিরাজগঞ্জ সরকারি কলেজে এবং ডা. নূরুল ইসলাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজে কর্মরত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে বলা হয়, বসন্ত রোগে আক্রান্ত হওয়ায় গত ২৩ মে আয়না খাতুনকে বেতন পরিশোধ করে ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ৩০ মে শিউলি বেগম জরুরি কাজের কথা বলে আয়নাকে তাদের বাসায় ডেকে নেন।

অভিযোগ অনুযায়ী, বাসায় নেওয়ার পর আয়নাকে একটি কক্ষে আটকে রেখে বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়। আয়না এ বিষয়ে কিছু জানেন না বলে জানালেও অভিযুক্তরা তাকে বেদম মারধর করেন এবং হারিয়ে যাওয়া গহনা ফেরত দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

অভিযোগে আরও বলা হয়, গহনা না দিলে আয়না খাতুন, তার বাবা জয়নাল আবেদীন এবং তার স্বামীকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতনের ফলে আয়না গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগকারী উল্লেখ করেন।

তবে অভিযোগের বিষয়ে ডা. নূরুল হক জানান, এতো উৎসাহিত হওয়ার কি আছে, আপনি আগেই সংবাদ প্রকাশ করেইন না,

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বলেন আমি এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tags: গৃহকর্মী আটকনির্যাতনের অভিযোগসিরাজগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হিন্দুদের জন্য দুই মুসলিম আইনজীবীর প্রীতিভোজ
  • পাইকগাছায় বেহাল সড়ক, চরম দুর্ভোগে হাজারো মানুষ
  • জামালপুরে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
  • লাউয়াছড়ায় ঈদের ভিড়, রাজস্ব প্রায় ৫ লাখ
  • পদত্যাগ করলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম