সত্যজিৎ দাস:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে ও বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল পৌর শহরের মাস্টারপাড়ার সিনিয়র সাংবাদিক ও সমাজসেবক তিমির বনিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,ঈদ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব,যা ত্যাগ,সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য মানুষের মধ্যে সৌহার্দ্য,মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করা।
তিমির বনিক বলেন,ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক,এটাই তাঁর প্রত্যাশা। তিনি দেশে ও প্রবাসে অবস্থানরত সবার সুখ,শান্তি,সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের কাছে দোয়া কামনা করে তিমির বনিক সবাইকে নিরাপদ,শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।

