সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে মৌলভীবাজার পৌরসভার হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) পৌর ঈদগাহে তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এ জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের পেশ ইমাম ও হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন বায়তুল মোনাওয়ার জামে মসজিদ (স্টেডিয়াম মসজিদ)-এর খতিব ও জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন সুলতানপুর জামে মসজিদের ইমাম ও দাখিল উলুম টাইটেল মাদরাসার মুহতামিম মুফতি মাওলানা শামছুজ্জোহা। সানী ইমামের দায়িত্ব পালন করবেন মৌলভীবাজারের দর্জিরমহল জামে মসজিদের হাফিজ মাওলানা হাম্মাদ বিল্লাহ।
তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। এ জামাতে ইমামতি করবেন টাউন দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা আকিল উদ্দিন। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন কাজিরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা কারী মো. মুহাররম আলী।
ঈদগাহ পরিচালনা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মুসল্লিদের সুবিধার্থে নির্ধারিত সময় অনুযায়ী তিনটি জামাতের আয়োজন করা হয়েছে।

