সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদরপুর উপজেলার সর্বস্তরের জনগণ এবং দেশ-বিদেশে অবস্থানরত মুসলিমদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সদরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ব্যবসায়ী ও প্রবাসী হযরত শিকদার।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, কোরবানি ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে ঈদের আনন্দ সমাজের গরিব ও অসহায় মানুষের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
হযরত শিকদার বলেন, “সকলের সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে আমরা আরও সুন্দর সদরপুর গড়ে তুলতে পারি। সদরপুরবাসীর সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা ও উন্নয়নের প্রত্যাশার সঙ্গে আমি সবসময় থাকতে চাই।”
তিনি আরও বলেন, আসন্ন সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে তার এবং এ জন্য তিনি সদরপুরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
ভিডিও বার্তায় তিনি ঈদ উদযাপনের সময় কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কোরবানি কবুল এবং সদরপুরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bangla.fm/wp-content/uploads/2026/05/1000456936-750x536.jpg)
