Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদে বেরোবির বিশেষ বাস সেবায় স্বস্তিতে ঘরমুখো শিক্ষার্থীরা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৯ pm ২৩, মে ২০২৬
in ক্যাম্পাস
A A
0

প্রতিবেদক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর:

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ঘরমুখো শিক্ষার্থীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিভাগীয় বাস সার্ভিস চালু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। গণপরিবহনের চাপ, অতিরিক্ত ভাড়া ও যাত্রাভোগান্তি কমাতে বেরোবি প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার (২৩ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ঢাকা, বগুড়া-নাটোর, কুড়িগ্রাম ও পঞ্চগড়সহ বিভিন্ন রুটে ছেড়ে যায় বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের পাঁচটি বাস।

শিক্ষার্থীদের স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ঈদের সময় গণপরিবহনের অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি এড়াতে বিশ্ববিদ্যালয়ের বাস সেবা বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।

এসময় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী কাজী সিয়াম হোসাইন বলেন, “ঈদে ঘরমুখী শিক্ষার্থীদের জন্য বিভাগীয় বাস সার্ভিস খুবই ভালো উদ্যোগ। এজন্য বেরোবি প্রশাসন ও ছাত্রদলের ভাইদের ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা চাই ভবিষ্যতেও এ সেবা চালু থাকুক।”

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রিফা লুবানা রানিয়া বলেন, “ক্যাম্পাসের বাসে বাসায় যাওয়া এটা আমাদের স্বপ্নের মতো। বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি যেতে পেরে খুব ভালো লাগছে। আগে দেখতাম রংপুরের আশপাশের শিক্ষার্থীরা ক্লাস শেষে বাসে করে বাড়ি যেতে পারত, কিন্তু আমরা সেই সুযোগ পেতাম না। এবার সুযোগটি পেয়ে সত্যিই আনন্দিত।”

এদিকে দূরবর্তী বিভাগ গুলোতে শিক্ষার্থী অনুপাতে বাসের সংখ্যা কম দেয়া হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। দূরবর্তী বিভাগগুলোর জন্য আরও কয়েকটি বাস সেবার দাবি জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও বরিশালের বাসিন্দা বাপ্পি আহমেদ বলেন, “রংপুর ও আশপাশের শিক্ষার্থীরা নিয়মিত বাস সুবিধা পায়। তারা নিয়মিত বিশ্ববিদ্যালয়ের বাসে বাসায় ফিরতে পারে। কিন্তু দূরের শিক্ষার্থীরা অধিকাংশ সময় এই সুবিধা থেকে বঞ্চিত হয়। বরিশালসহ অন্যান্য দূরবর্তী বিভাগীয় শহরে বাস চালু হলে আমাদের জন্য অনেক সুবিধা হয়।”

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রশাসনের কাছে বাস সার্ভিস চালুর আবেদন জানানো হয়েছিল। প্রশাসন ইতিবাচক সাড়া দেওয়ায় ছাত্রদলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে সব বিভাগীয় শহরে বাস সেবা চালুর দাবিও জানান। তিনি আরও বলেন, সাবেক শিক্ষার্থীরাও ঢাকা থেকে একই বাসে রংপুরে ফিরতে পারবেন।

এ বিষয়ে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সাতটি বাসের মধ্যে পাঁচটি বাস চলাচলের জন্য দেওয়া হয়েছে। বাকি দুটি বাস দূরপাল্লার যাত্রার উপযোগী নয়। তিনি বলেন, “ঢাকার রুটে আরও একটি বাস দেওয়া গেলে ভালো হতো। শিক্ষার্থীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) সকালে অনলাইনে বাসের জন্য রেজিস্ট্রেশন নেওয়া হয় এবং রাতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এ ক্ষেত্রে দূরবর্তী এলাকার শিক্ষার্থী ও আগে রেজিস্ট্রেশন সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Tags: ঈদবেরোবিশিক্ষার্থী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অস্ত্রের মুখে প্রতিরোধের ঘোষণা, ইটপাটকেলের ইঙ্গিত নয়
  • সেই ‘ধরার খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ
  • দুই ইয়াবা ব্যবসায়ীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ
  • ভূরুঙ্গামারীতে পাউবোর জমি দখল করে ঘর নির্মাণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম